পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে পুষ্টি চাল উৎপাদনের লাইসেন্সধারী মেসার্স স্বস্তিকা রাইসমিল নামে একটি মিলে সম্পূর্ণভাবে আটা উৎপাদন হলেও সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করে মিলটি। এমনকি মিলটির নামে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৪ টন ধানও। এমন অভিযোগের জবাবে 'অতিরিক্ত পরিবহন ব্যয় কমানো এবং ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত না করতেই সংশ্লিষ্ট মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে' বলে জানিয়েছেন জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক।
মিলটি সরিষাবাড়ী উপজেলার বাউসী এলাকায় অবস্থিত। এ মিলটি দীর্ঘদিন ধরে কার্যক্রমহীন থাকলেও প্রতিষ্ঠানটির নামে সরকারি চাল সরবরাহ এবং ধান বরাদ্দ দেওয়া নিয়ে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা এবং খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় রাইসমিল হিসেবে পরিচালিত প্রতিষ্ঠানটি বর্তমানে মূলত স্বস্তিকা ফ্লাওয়ার মিল হিসেবে কার্যক্রম চালাচ্ছে। একই সাইনবোর্ডে "স্বস্তিকা ফ্লাওয়ার অ্যান্ড রাইস মিল" লেখা থাকলেও রাইসমিলের কোনো কার্যক্রমের আলামত পাওয়া যায়নি। মিলের চাতাল দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ভেঙে গেছে এবং সেখানে ঘাস জন্মেছে। ধান সেদ্ধ করার বয়লার অচল অবস্থায় পড়ে আছে। ধান ভেজানোর হাউজে মাছ চাষ করা হচ্ছে। গুদামে গম মজুত থাকলেও ধান বা চালের কোনো মজুত দেখা যায়নি। এছাড়া সচল যন্ত্রপাতি, শ্রমিক কিংবা চাল উৎপাদনের কোনো কার্যক্রমও চোখে পড়েনি।
স্থানীয় সূত্রের দাবি, মিলটির মালিক সমীর কুমার সাহা। বর্তমানে ফ্লাওয়ার মিল চালু থাকলেও রাইসমিলের নামে বিদ্যুৎ সংযোগ বহাল রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নামে পুষ্টি চাল উৎপাদনের লাইসেন্সও রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, চলতি সরকারি খাদ্য সংগ্রহ মৌসুমে এই মিলের নামে ২১ টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারি গুদামে চাল সরবরাহের উদ্দেশ্যে ৬৪ টন ধানও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সরকারি গুদাম থেকে উত্তোলন করা ধান কখনোই ওই মিলে আনা হয়নি। ফলে দীর্ঘদিন কার্যক্রমহীন একটি রাইসমিল কীভাবে চাল সরবরাহ করেছে এবং নতুন করে বরাদ্দ পাওয়া ধান থেকে কীভাবে চাল উৎপাদন করবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, জেলা ও উপজেলা খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এবং মিল মালিকদের যোগসাজশে বছরের পর বছর সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে নানা অনিয়ম চলে আসছে। তাদের ভাষ্য, এসব অনিয়ম এখন যেন নিয়মে পরিণত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স স্বস্তিকা রাইসমিলের মালিক সমীর কুমার সাহা।
তিনি বলেন, "আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি, বিদ্যমান আইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেই ধান সংগ্রহ, চাল উৎপাদন ও সরবরাহের সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সরকারি বরাদ্দ ও চুক্তির শর্ত অনুযায়ী ধান সংগ্রহ এবং চাল সরবরাহ করা হয়েছে। এতে সরকার, সাধারণ মানুষ বা অন্য কোনো পক্ষের কোনো ক্ষতি হয়নি। আমাদের সব হিসাব-নিকাশ ও ব্যবসায়িক কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম-নীতির মধ্যেই পরিচালিত হয়েছে।"
তিনি আরও বলেন, "অতীতে জামালপুরে একাধিক রাইসমিল চালু থাকলেও সময়ের ব্যবধানে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে লাইসেন্স, সরকারি বরাদ্দ ও ব্যবসায়িক কার্যক্রম সরকারের নীতিমালা ও প্রশাসনিক তদারকির আওতায় পরিচালিত হচ্ছে।"
এ বিষয়ে জামালপুরের ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান খান বলেন, "সরিষাবাড়ী উপজেলায় ধান ক্রাশিংয়ের জন্য মিল নির্বাচন খাদ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী করা হয়েছে। কোনো উপজেলায় পর্যাপ্ত অটোমিল না থাকলে কিংবা মিলমালিকরা সরকারি নির্ধারিত দরে ধান ক্রাশিংয়ে আগ্রহী না হলে পার্শ্ববর্তী উপজেলার মিল অথবা প্রয়োজনে অন্য জেলার মিলেও ধান ক্রাশিং করার সুযোগ রয়েছে।"
তিনি আরও বলেন, "স্বস্তিকা রাইসমিলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রতিষ্ঠানটির পুষ্টি চাল উৎপাদনের কার্যক্রম রয়েছে। অতিরিক্ত পরিবহন ব্যয় কমানো এবং ধান সংগ্রহ কার্যক্রম ব্যাহত না করতেই সংশ্লিষ্ট মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে। কৃষকদের স্বার্থ বিবেচনায় এবং সরিষাবাড়ীতে ধান সংগ্রহ নির্বিঘ্ন রাখতে পরবর্তীতে দুইটি মিলের মধ্যে বরাদ্দ ভাগ করে দেওয়া হয়েছে।"
এদিকে কার্যক্রমহীন একটি রাইসমিলের নামে সরকারি বরাদ্দ ও চাল সরবরাহের অভিযোগকে কেন্দ্র করে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
(আরআর/এসপি/জুলাই ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- বাংলাদেশ পিপলস লীগকে ৩ মাসের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
- ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে আগ্রহ নেই’
- গানে গানে নিউইয়র্ক মাতাবেন অভিনেতা অপূর্ব
- এবার বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শকের দায়িত্বে সুজন
- কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, ৪টি নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
- ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে’
- ‘ছানিজনিত অন্ধত্ব নির্মূলে ৫ বছরের লক্ষ্য নির্ধারণ’
- ‘দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই’
- নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- এমন যদি হতো
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৩ জুলাই ২০২৬
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, ৪টি নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ
- কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, ১০৮ ঘণ্টা পর স্বস্তি
-1.gif)








