E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'

২০২৬ জুলাই ২৪ ০০:৩৭:৫২
‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি। তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। তারা বলেছিল, রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করবে। কই?  করেনি! এখন তারা সংস্কার কয় না, এখন তো কয় সংশোধন । তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল তারা।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট : জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গোলাম রাব্বানী এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, জাগপা নেতা রাশেদ প্রধান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, ডা: আফসার আল মাহমুদ, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান, দিনাজপুর জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মোক্তাদির, সিরাজুশ সালেহীন, জুলাই যোদ্ধা শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর পাটোয়ারীসহ অন্যরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাদ্দিস ড. এনামুল হক।

মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, ‘বিএনপি এখন বলছে, জুলাই সনদ নাকি তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারে তারা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। সেটা বাদ দিয়েই বাকিটা মেনে নেবে। সেটা হলে ঐতিহাসিক জুলাই সনদে আর কিছুই থাকে না। সংসদে এটি বিল পাস হলে আদালতে তা বাতিলও হয়ে যেতে পারে। অতএব গণভোটের রায় পুরোটাই বাস্তবায়ন করতে হবে।’

(এসএএস/এএস/জুলাই ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test