E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার

২০২৬ জুলাই ২৪ ১৭:৫৫:৩৪
অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও এক নারীর অশ্লীল ভিডিও ভাইরালের পর তাকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক চিঠি থেকে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপি'র এক সভায় মো. ওবায়দুর রহমানকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানিয়েছে দলটির জেলা নেতারা। ওইদিন দিবাগত মধ্যরাতে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বহিষ্কারের চিঠিটি শেয়ার করলে সেটিই মুহুর্তে ভাইরাল হয়।

এর আগে, এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে বহিষ্কৃত বিএনপি নেতা মো. ওবায়দুর রহমান মোবাইলে ফোনে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করে আমাকে ফাঁসানো হয়েছে'। যদিও এ ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা বিএনপি তদন্ত সাপেক্ষে তাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে দলটির জেলা নেতৃবৃন্দ।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ওবায়দুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি থেকে বিষয়টির তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মো. ওবায়দুর রহমানকে বহিস্কারের ওই চিঠিতে জেলা বিএনপি উল্লেখ করে, 'নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো'।

(আরআর/এসপি/জুলাই ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test