E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

২০২৬ জুলাই ২৪ ১৮:৪৩:২৭
ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাদেরকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে এসব খবর নিশ্চিত করেছেন।

ওসি মিজান জানান, গত বুধবার (২২ জুলাই) ভাঙ্গা থানায় কর্মরত এসআই(নি.)/মো. হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভাঙ্গা থানাধীন নুরুল্যাগঞ্জ ইউনিয়নের নুরুল্যাগঞ্জ সাকিনস্থ জনৈক মো. শেখ আজিজুল এর একতলা বিল্ডিং এর ছাদে অবস্থিত রুমের মধ্যে থেকে সর্বমোট দুইটি নীল প্যাকেটে ৭০০ (৫০০+২০০) পিচ গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য অনুমান ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা, যাহার সর্বমোট ওজন ৭০ (সত্তর) গ্রাম। এসময় এসব অবৈধ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ১। মো. শেখ রনি (৩৫), পিতা-শেখ আজিজুল, স্থায়ী সাং-নুরুল্যাগঞ্জ, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ২। মোহাম্মদ রাসেল উদ্দিন (২৫), পিতা-মো. শফিক, মাতা-মাবিয়া খাতুন, স্থায়ী সাং-নয়াপাড়া, পোস্ট- নয়াপাড়া, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test