বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির অধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।
এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেন। বিজিবির আহ্বানে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই নারীদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় ভূখণ্ডেই অবস্থান নেয়।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে সীমান্ত এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন কয়েকজন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে বিজিবির সঙ্গে তারা মিলে ওই চেষ্টা প্রতিহত করেন।
কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করে এবং তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে দেয়।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
(এসএএস/এএস/জুলাই ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- ‘এআইকে বন্ধু হিসেবে গড়ে তোলা বড় চ্যালেঞ্জ’
- ‘নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম’
- ‘সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন’
- ‘এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না’
- রাজাকাররা ভীত হয়ে সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা
- শ্যামনগরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
- শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
- এবার সেই ওসি শরীফের সঙ্গে আ. লীগ নেতার কোলাকুলি, ভিডিও ভাইরাল
- গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল সমাবেশ
- ডলারের আধিপত্য ও বৈশ্বিক অর্থনৈতিক দাসত্ব: গ্লোবাল সাউথের মুদ্রার সার্বভৌমত্ব রক্ষায় বিকল্প কী?
- সুবর্ণচরে বাড়ীঘরে হামলা ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
- ‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার
- গাজী নজরুলের ভিডিও বিতর্ক, দুধ দিয়ে গোসল করে জামায়াত কর্মীর পদত্যাগ
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ‘এআইকে বন্ধু হিসেবে গড়ে তোলা বড় চ্যালেঞ্জ’
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- ‘নিজের চরকায় তেল দিন’
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৫ জুলাই ২০২৬
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
-1.gif)








