E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল

২০২৬ জুলাই ২৫ ১৮:১৪:৫০
চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির আর নেই। উপজেলা মাসিক সভায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, বৃহস্পতিবার নগরকান্দা উপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির। সভা শেষে নিজ বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার আকস্মিক মৃত্যুতে চরযশোরদী ইউনিয়নসহ সমগ্র নগরকান্দা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুম কামরুজ্জামান সাহেব ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

(পিবি/এসপি/জুলাই ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test