E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ

২০২৬ জুলাই ২৫ ১৯:০৬:৫৩
সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলার দুই জন মানবাধিকার কর্মী মানবাধিকার ও সংখ্যালঘু অধিকার রক্ষায় দীর্ঘ দিনের অবদানের স্বীকৃতিস্বরূপ হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি (এইচআরসিবিএম)-এর পক্ষ থেকে সম্মাননা মেডেল ও সনদে ভূষিত হয়েছেন। 

সম্মাননা প্রাপ্তরা হলেন সংগঠনটির রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকার এবং বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত মানবাধিকার কর্মী বিপুল চন্দ্র সাহা।

গতকাল শুক্রবার সুপ্রিমকোর্টের ১ নং হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনার আন্তর্জাতিক মানবাধিকার কর্মী অ্যাডভোকেট লাকি বাছার।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর ও বর্ষিয়ান মানবাধিকার কর্মী আশিষ কুমার অঞ্জন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ প্রমূখ।

সম্মাননা গ্রহণ শেষে রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর বিকাশ স্বর্ণকার প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার অসহায়, নির্যাতিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের মাধ্যমে আইনগত সহায়তা ও মানবিক সহযোগিতা প্রদান করে আসছি। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের এই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবাধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট জে.কে. পাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এইচআরসিবিএম-এর রিজিওনাল ডিরেক্টর (ইউরোপ) জয়া বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবদুল হাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মাননা সনদ ও মেডেল বিতরণ পূর্বে “ইকুয়াল সিটিজেন, ইকুয়াল জাস্টিস” শীর্ষক মতবিনিময় সভা একই ভবনের ১ নম্বর হলরুমে অনুষ্ঠিত হয়।

(বিএস/এসপি/জুলাই ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test