বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ভোর রাতে আফরিন জাহান (১৮) নামে এক সুন্দরী টিকটকারের মৃত্যু হয়েছে। জানা গেছে, অজ্ঞাত ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে| তবে এই মৃত্যুকে ঘিরে ˆতরি হয়েছে নানা প্রশ্ন, সন্দেহ ও কৌতুহল। মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কয়েকজন উঠতি বয়সী তরুণদের মাদক সেবন, অশ্লীল নাচ-গান ও রাতভর তরুণীটির সাথে যৌন কাজে লিপ্ত হওয়া বা গণধর্ষণের মতো ঘটনা।
পুলিশ ওই টিকটকার তরুণীর মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুৃমরুল মহাসড়কের বড়াইগ্রামের আগ্রান সুতিরপার এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই টিকটকার তরুণীর। এ সময় আহত হয় টিকটকার আফরিন জাহানের সাথে থাকা মোটরসাইকেল আরোহী দুই যুবক। তারা হলেন, গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) ও একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, টিকটকার আফরিন জাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা এলাকায়। সে দীর্ঘ কয়েকমাস যাবত বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ডিলারের মোড় এলাকায় একাই বসবাস করে আসছিলো। সে বিভিন্ন অনুষ্ঠানে মডার্ণ নাচের জন্য ভাড়ায় যেতো বলেও জানা গেছে। সে টিকটক ও নাচের আড়ালে যৌন পেশাতেও জড়িত থাকতে পারে বলে সন্দেহ অনেকেরই। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেদী ও পলক বনপাড়া পৌর শহরের ফলপট্টি থেকে আফরিন জাহানকে গুরুদাসপুরের দিকে নিয়ে যায় এবং ভোরে পৌঁছে দেওয়ার পথে তরুণীটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে তার মৃতদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল আরোহী মেহেদী ও পলক নিজ উদ্যোগে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক মেহেদীর বন্ধু মুঠো ফোনে জানান, টিকটকার আফরিন জাহানকে নাচের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ভাড়ায় নিয়ে আসে। কিন্তু বৃষ্টি হওয়ায় নাচের অনুষ্ঠানটি হয় নাই। তবে সারারাত ওই তরুণীকে কোথায় রাখা হয়েছে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে নাচের অনুষ্ঠানের কথা বলে নিয়ে গিয়ে ওই দুই যুবকসহ অন্যান্য বন্ধুবান্ধব মিলে সারারাত নাচ-গান, মাদকসেবন করে এবং যৌন কাজে লিপ্ত বা গণধর্ষণের ঘটনা ঘটেছে। যার ফলে তরুণী অসুস্থ হয়ে পড়ে। ভোরে মেহেদী ও পলকের সাথে পেছনের সীটে বসে ফেরার সময় অসুস্থতাজনিত কারণে সীট থেকে মহাসড়কে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহত ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। সেখানে মৃত্যুর কারণ সহ শারিরীকভাবে নির্যাতন হয়েছে কিনা তারও তথ্য চাওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে থানা পুলিশ ঘাতক ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(এবি/এসপি/জুলাই ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আমরা নিজেদের সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি’
- ‘গ্যাস সরবরাহ ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে’
- মুক্তিবাহিনী সমরকান্দ এলাকায় পাকবাহিনীর একটি টহলদার দলকে এ্যামবুশ করে
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
-1.gif)








