E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

২০২৬ জুলাই ২৬ ০০:৪১:৫৫
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নির্ধারিত গুদামের পরিবর্তে নিজ বাড়িতে টিসিবি’র পণ্য রেখে প্রশাসনের হাতে ধরা খেয়েছে শেখ আব্দুল হাকিম নামে টিসিবি’র এক ডিলার। ২৫ জুলাই শনিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের ঈদগাহ রোডস্থ তার ভাড়া বাড়িতে। 

উপজেলার গাবুরা ইউনিয়নে টিসিবি’র পণ্য সরবাহের দায়িত্বে থাকা আব্দুল হাকিম একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শেখ অছিরউদ্ধীনের ছেলে। একই দিনে খুলনা থেকে টিসিবি পণ্য সংগ্রহের পর অপরাপর সব পণ্য গাবুরা ইউনিয়নের নির্দিষ্ট গুদামে পাঠালেও সোয়াবিন তেলের নয়টি কার্টন (প্রতি কার্টনে ১২ টি দুই লিটারের বোতল) কৌশলে তিনি নিজ বাসায় রেখে দেন।

পরবর্তীতে স্থানীয়দের লিখিত অভিযোগ সুত্রে প্রশাসনের কর্তাব্যক্তিরা রাতেই অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

গোলাম মোর্শেদ ও আজিজুল ইসলামসহ স্থানীয়দের ভাষ্য ডিলার হওয়ার সুুযোগে আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে টিসিবি’র কিছু পণ্য কৌশলে বাড়িতে মুজদের পর নকিপুর বাজারের নির্দিষ্ট কিছু দোকানে বিক্রি করে আসছে। ইতিপুর্বে কয়েক দফা চেষ্টা করা হলেও প্রতিবার তিনি কৌশলে স্থানীয়দের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে নিতেন। এসব গ্রামবাসীর দাবি শুক্রবার রাতে আব্দুল হাকিম একটি ইজি বাইকযোগে কয়েকটি তেল ভর্তি কার্টন বাড়িতে নিয়ে যায়। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্যামনগর প্রতিনিধি পরিচয় দেয়ার কারণে তার অনিয়মের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না।

এসব গ্রাামবাসী আরও জানায় গুদামের পরিবর্তে নিজ বাড়িতে আব্দুল হাকিম টিসিবি’র পণ্য মুজুদ করছে মর্মে চাঁদনীমুখা গ্রামের মিলন হোসেন উপজেলা প্রশাসনের নিকট রাতেই লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে শ্যামনগর থানা পুলিশের প্রশাসনের কর্তাব্যক্তিরা আব্দুল হাকিমের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নয়টি কার্টনে রক্ষিত ৬৩টি দুই লিটারের সোয়াবিন তেলের বোতল দেখতে পায়। এসময় তেল জব্দ না করে তা আব্দুল হাকিমের জিম্মায় দিয়ে যায় তারা।

অভিযানে অংশ নেয়া উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদ্দাম হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে তারা অভিযানে নামে। শুরুতে আব্দুল হাকিম গাবুরায় অবস্থান করছে জানিয়ে তাদের বিভ্রান্ত করে। তবে কৌশলে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে বাড়িতে নয়টি কার্টনে থাকা ৬৩টি তেল ভর্তি বোতলের সন্ধান মেলে।

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান, অভিযোগের সত্যতা মিলেছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকে/এএস/জুলাই ২৬, ২০২৬)


পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test