E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর 

২০২৬ জুলাই ২৬ ১৮:৪৯:১০
গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর 

গোপালগঞ্জ প্রতিনিধি : জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গোপালগঞ্জের ডেমাকইড় বিলে মাছের পোনা অবমুক্ত এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের-এর আশপাশ এলাকায় গাছের চারা রোপন উদ্বোধন করেছেন গোপালগঞ্জ-২ আপসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। 

আজ রবিবার দুপুরে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করে জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের মাঝে একটি গাছের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডেমাকইড় বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকায় ১০০০ পিচ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী আফিসার কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার এ্যাডমিন কুতুবুদ্দিন সহ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতৃবৃন্দ এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

(বি/এসপি/জুলাই ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test