E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আহ্বায়ক কবির, সদস্য সচিব মুন্না

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন

২০২৬ জুলাই ২৭ ১৯:৫২:১৬
শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আলহাজ্ব সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ৩১ সদস্যের কমিটিতে আলহাজ্ব জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালামকে সম্মানিত সদস্য এবং জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশরাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ ও মো. সাহারাত হোসেনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিদ্যমান কমিটির পরিবর্তে শ্যামনগর উপজেলা বিএনপিতে নতুন সাংগঠনিক কাঠামো তৈরি হলো। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকায় এ সময়ের মধ্যে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

(আরকে/এসপি/জুলাই ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test