কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও কাশিবাটি গ্রামের এনামুল হকের মেয়ে ফারজানা সুলতানা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিমের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানি শেষে সাতক্ষীরা আমলী আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন (২৩) কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মোঃ লতিফ শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কাশিবাটি গ্রামের এনামুল হকের মেয়ে কাজলা- কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা সুলতানা(৯) গত ২০ জুলাই সকালে বিদ্যালয়ে এসে আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে রাতে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া বেগমের(২৫) বাড়ির দেয়াল আলমারির ভিতর থেকে ফারজানার হাত ও পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুমাইয়ার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শেষে তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ইট ও হাতুড়ি দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। ফারজানার হত্যার ঘটনায় তার মা নাজমা খাতুন বাদি হয়ে ২২ জুলাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত সুমাইয়ার ভাই আব্দুল্লাহ আল মামুনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। ২৩ জুলাই গোয়েন্দা পুলিশ তাকে দেবহাটার সুবর্ণাবাদের নানা জেহের আলীর বাাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ২৫ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহিম।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন উপপরিদর্শক (সিএসআই) বিশ্বনাথ রায়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন আসামী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, আগামীকাল বুধবার আসামী মামুনকে জেলখানা থেকে থানা হেফাজতে নেওয়া হবে।
প্রসঙ্গত, ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া বেগমের সঙ্গে একই গ্রামের এনামুল হকের পরিবারের সুসম্পর্ক ছিল। সুমাইয়ার স্বামী আমিরুল ইসলাম মাদকাসক্ত ও জুয়াড়ি হওয়ায় ঋণের জালে পড়ে কয়েক মাস আগে মাদারীপুরে শ্রমিক হিসেবে কাজ করতে যায়। আমিরুল মাদকাসক্ত হওয়ায় বিয়েতে ঘটক হিসেবে ভূমিকা পালনকারি এন্তোফা মোড়লের ছেলে হামিদুল মোড়লের সাথে সুমাইয়ার ভাই আব্দুল্লাহ আল মামুনের সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে গত ২০ জুলাই রাত সাড়ে আটটার দিকে বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে দ্বিতীয়বার তল্লাশী করে সুমাইয়ার পিছনের জানালার দুর্বল পাল্লাযুক্ত ঘরের দেয়াল আলমারি থেকে ফারজানার হাত- ও পা বাঁধা লাশ উদ্ধার করে ক্ষুব্ধ জনতা। এরপর পুলিশের কাছ থেকে সুমাইয়াকে কেড়ে নিয়ে হামিদুল মোড়লের নেতৃত্বে নৃশংসভাবে হত্যা করা হয়।
দু’টি লাশের দাফন ২১ জুলাই সম্পন্ন শেষে ফারাজানার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হলেও স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধি ও পুলিশের বাধার মুখে সুমাইয়ার লাশ ২৩ জুলাই রাত ১১টার সময় কোন কাগজপত্র ছাড়াই নিহতের বাবা লতিফ শেখের কাাছে হস্তান্তর করা হয়। রাত ১টায় কাশিবাটি গ্রামের কলুইমেদে নামকস্থানে ওই লাশ দাফন করা হয়। প্রভাবশালী জনপ্রতিনিধির পরামর্শে পুলিশ হত্যাকারিদের নাম উল্লেখ করে মামলা করতে না পেরে ২৬ জুলাই লতিফ শেখ মেয়ে সুমাইয়া হত্যার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। লতিফ শেখ আদালতে মামলা করতে যাবেন এমন খবর পেয়ে আগের রাতেই প্রভাবশালী জনপ্রতিনিধি প্রভাব খাটিয়ে পুলিশের সহায়তায় সুমাইয়ার স্বামী আমিরুল ইসলামকে দিয়ে হত্যাকান্ডের প্রকৃত তথ্য গোপন করে কারো নাম উল্লেখ না করে যেন তেন প্রকারে একটি হত্যা মামলা দায়ের করান।
(আরকে/এসপি/জুলাই ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই’
- ‘নিদোর্ষ হয়েও আজ অপরাধী’
- ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি’
- ‘দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে’
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৮ জুলাই ২০২৬
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-1.gif)








