৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন কুসার সেন্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) সংলগ্ন সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রায় আট মাস আগে শুরু হওয়া এই সড়কটির কাজ দীর্ঘ সময় বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে পৌর কর্তৃপক্ষের জোরালো তাগিদের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান পুনরায় কাজ শুরু করেছে।
আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে শ্রমিকরা নির্মাণকাজ করছেন। তবে সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে সড়কের পাশের বেশ কয়েকটি অংশ ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে শেষ হয়নি। দীর্ঘ সূত্রতার কারণে স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়ে আসছিলেন।
এ বিষয়ে সোনাতলা পৌরসভার কার্যসহকারী সানোয়ার হোসেন বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। তবে বালুর সংকট এবং সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। বৃষ্টিতে সড়কের পাশ ভেঙে যাওয়ার বিষয়টিও আমরা সরেজমিনে দেখেছি। কয়েক দিনের চাপের পর ঠিকাদারি প্রতিষ্ঠান আবার কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুত কাজ শেষ হলে জনদুর্ভোগ কমে আসবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, সম্প্রতি প্রশাসনের বালু উত্তোলন বিরোধী অভিযানের কারণে প্রয়োজনীয় বালু সংগ্রহ করা যায়নি। পাশাপাশি ভারী বৃষ্টিতে সড়কের পাশ ভেঙে গিয়ে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এসব কারণে কাজ বিলম্বিত হয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা পুনরায় কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করার চেষ্টা করছি।
সোনাতলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ন কবির বলেন, দীর্ঘদিন ধরে ঠিকাদারের গাফিলতির কারণেই কাজটি বন্ধ ছিল। আমার জানা মতে, তিনি বিগত সরকারের আমলের ঠিকাদার এবং তার আরও কয়েকটি কাজ এখনও অসমাপ্ত রয়েছে।পৌরসভা থেকে অফিসিয়ালি ও মৌখিক ভাবে একাধিকবার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ তাগিদের পর গত রোববার থেকে তিনি আবার কাজ শুরু করেছেন।
তিনি আরও বলেন, সড়কে বিচ্ছিন্ন ভাবে ইটের খোয়া ফেলে রাখায় পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। আমরা তাকে নির্দেশ দিয়েছি, চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করে দ্রুত কাজ শেষ করতে হবে। অন্যথায় সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আর কোনো অজুহাত নয়, দ্রুত নির্মাণকাজ শেষ করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য পুরোপুরি নিরাপদ ও ব্যবহার যোগ্য করে দেওয়ার। সেই সাথে কাজটি পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে।
(বিএস/এসপি/জুলাই ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুলাই ২০২৬
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-1.gif)