E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন

২০২৬ জুলাই ২৮ ১৮:৫১:৪২
দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : হোটেল শ্রমিক শাওনের হত্যাকারী মনু'র ফাঁসির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের আহবানে হোটেল শ্রমিকদের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে সংগঠনের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান খান,জেলা সভাপতি জাহাঙ্গীরসহ আন্যরা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে দিনাজপুর রেল ষ্টেশনের সম্মুখ সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সংগঠনটি।

(এসএস/এসপি/জুলাই ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test