কাঁঠাল পাতা কুড়ানো নিয়ে শিশু হত্যা, ৩ জনের যাবজ্জীবন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল পাতা কুড়ানোকে কেন্দ্র করে ঝগড়ায় সুমন (৭) নামে এক শিশুকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের অপরাধে প্রত্যেককে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দীর্ঘ ১৫ বছর পর অবশেষে ঘোষিত হলো এই হত্যা মামলার রায়।
২৯ জুলাই দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়া পাড়া গ্রামের আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে মাগুরিয়া পাড়া এলাকায় কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী সবুজা বেগমের সঙ্গে আসামিদের ঝগড়া হয়। একপর্যায়ে আসামিরা সবুজা বেগমকে মারধর শুরু করলে তাকে রক্ষা করতে এগিয়ে যান তার দেবর বাবুল মিয়া। তখন বাবুল মিয়াকেও বেদম পিটিয়ে জখম করে আসামিরা।
এ ঘটনার পর ওই দিন দুপুর থেকেই বাবুল মিয়ার সাত বছরের শিশুসন্তান সুমন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (৪ সেপ্টেম্বর) সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন ৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে চাপারকোনা বাজার সংলগ্ন ঝিনাই নদী থেকে শিশু সুমনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা বাবুল মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।
(আরআর/এএস/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা
- ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
- কাঁঠাল পাতা কুড়ানো নিয়ে শিশু হত্যা, ৩ জনের যাবজ্জীবন
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- সড়ক দুর্ঘটনা কমাতে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো
- পাংশায় সরকারি রাস্তার কাটা গাছ আটক
- ক্লাসরুমে শিক্ষার্থী আহতের ঘটনায় দোষী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্কুল কর্তৃপক্ষ
- আইনি অধিকার থেকে বাস্তব নিরাপত্তা: সন্ধিক্ষণে বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা
- ‘জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে’
- কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬
- সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ
- পারুলিয়ায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট, ৩ ব্যবসায়ীকে জরিমানা
- রাজবাড়ীতে নিউজ টোয়েন্টিফোর’র গৌরবের ১১ উদযাপন
- মুখোমুখি দুই ট্রেন দেখে যাত্রীদের আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত ৪
- টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য
- কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
- গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
- অন্ধ মানুষ
- সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই
- পীযূষ সিকদার’র কবিতা
- মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
- মহম্মদপুরে বাঁশ-কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন কার্তিক পোদ্দার
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








