শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
চাটমোহর প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয়ের সকলেই আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি।
ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশিত হয়। ফলাফলে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন সাধারণ বৃত্তি অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, ‘এ অর্জন বিদ্যালয়, অভিভাবক এবং সমগ্র ভাঙ্গুড়া উপজেলাবাসীর জন্য গর্বের। ভবিষ্যতেও এ শিক্ষা প্রতিষ্ঠান আরও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, ইনশাআল্লাহ।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, ‘আমাদের লক্ষ্য পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।’
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ‘ভাঙ্গুড়া উপজেলার একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ২৮ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।’
(এসএই/এসপি/জুলাই ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- দিনাজপুরে ক্লাসরুমে শিক্ষার্থী আহত ঘটনায় দোষী তিন শিক্ষার্থীকে এক মাস বহিষ্কার
- আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
- ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
- ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন টাঙ্গাইলের এডিসি, ভিডিও ভাইরাল
- জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত
- লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ
- বাজাও বাঁশরী
- অনুপম রায়ের কনসার্ট আবার স্থগিত
- ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা
- ফুলপুরে খাল খনন কর্মসূচি বন্ধ
- ‘আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না’
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৯, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার
- ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান শামা ওবায়েদের
- গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
- ‘খাদ্য মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি নিম্নআয়ের মানুষের ওপর’
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
৩০ জুলাই ২০২৬
- গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
- দিনাজপুরে ক্লাসরুমে শিক্ষার্থী আহত ঘটনায় দোষী তিন শিক্ষার্থীকে এক মাস বহিষ্কার
- আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
- ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
- গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল
- অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান পাংশা থানার ওসির
- বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন টাঙ্গাইলের এডিসি, ভিডিও ভাইরাল
- জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত
- লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ
- ফুলপুরে খাল খনন কর্মসূচি বন্ধ
- কাঁঠাল পাতা কুড়ানো নিয়ে শিশু হত্যা, ৩ জনের যাবজ্জীবন
-1.gif)








