E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

২০২৬ জুলাই ৩০ ১৮:৫৭:১০
গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আনন্দধারা বহিছে ভুবনে, দিন-রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে" এই প্রতিপাদ্যে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম. বাবর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম. বাবর বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবাজের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বি/এসপি/জুলাই ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test