জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্তকরণ, পুনরুদ্ধার ও জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নদী ও খাল ভরাটি জমির অবৈধ দখল, নদীর নাব্যতা হ্রাস ও পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, সড়ক ও কালভার্ট নির্মাণ, খাল রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ও জলাশয় সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই সাতক্ষীরার জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
সভায় বক্তারা জানান, এসব সমস্যা সমাধানে একটি "সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র" প্রস্তুত করে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সমাজের মাধ্যমে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস জলমগ্ন থাকে। জেলার কপোতাক্ষ, বেতনা, ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, সোনাই ও কালিন্দীসহ অধিকাংশ নদী বর্তমানে নাব্যতা সংকটে রয়েছে। এসব নদীর সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের সংযোগ স্থাপন করা গেলে শহরসহ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারে।
সভায় অপরিকল্পিত নগরায়ন, প্রশাসনিক গাফিলতি এবং জনসচেতনতার অভাবে পৌরসভা এলাকায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার অবনতির বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ কারণে শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।
সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মকুল, মাছরাঙা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরোয়ার, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার একাংশের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মনির উদ্দীন, এখন টিভির আহাসানুল হক রাজিব, সাংবাদিক ডা. সরোয়ার হোসেন, অ্যাড. হাবিবুর রহমান, নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি লেখক শেখ সিদ্দিকুর রহমান, হেডের পরিচালক রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফিংড়ী এলাকার জিল্লুর রহমান, বাকাল এলাকার মো. কামরুজ্জামান কামু, ইটাগাছা এলাকার রেশমা খাতুন ও কামালনগরের বায়জিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
(আরকে/এসপি/আগস্ট ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট!
- ফরিদপুরে পল্লী বিদ্যুৎ এর চোরাই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের চিকিৎসা
- ‘গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ শিগগিরই শুরু হবে’
- দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’
- গোপালগঞ্জে আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপ্তাইয়ে সংরক্ষিত বনে বহুতল ভবন নির্মাণে বন বিভাগের বাধা
- সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়
- জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা
- সোনাতলায় ৫১ কোটি টাকার পাট বিক্রির আশা
- নদীতে ফেলা হচ্ছে মুকসুদপুর পৌরসভার বর্জ্য
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক লীগ ও আ.লীগের দুই নেতার পদত্যাগ
- ফরিদপুরে গভীর রাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
- ছাত্রকে পেটানোর অভিযোগ মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে
- নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে মঞ্চ মাতাবেন জায়েদ খান
- ‘রাজপথের রাজনীতি ভুলে যাইনি, প্রয়োজনে কঠোর কর্মসূচি’
- যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা
- ‘তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ’
- কালিগঞ্জে ইছামতী নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- র্যাবের গোপন ‘আয়নাঘর’ পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের
- গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
- ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
- স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ
- মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে রবিউলকে অব্যাহতি
- হাজারো ভক্তের ঢল, এইতো মধুর বৃন্দাবন
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- চাপের মুখে দেশের অর্থনীতি
- সোনাতলায় ৫১ কোটি টাকার পাট বিক্রির আশা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০১ আগস্ট ২০২৬
- ফরিদপুরে পল্লী বিদ্যুৎ এর চোরাই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের চিকিৎসা
- গোপালগঞ্জে আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপ্তাইয়ে সংরক্ষিত বনে বহুতল ভবন নির্মাণে বন বিভাগের বাধা
- জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভা
- নদীতে ফেলা হচ্ছে মুকসুদপুর পৌরসভার বর্জ্য
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক লীগ ও আ.লীগের দুই নেতার পদত্যাগ
- ফরিদপুরে গভীর রাতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
- ছাত্রকে পেটানোর অভিযোগ মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে
- কালিগঞ্জে ইছামতী নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
- ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
-1.gif)








