E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় দুপুরে ৩৬  জুলাই’র তোরণ নির্মাণ রাতে আগুন

২০২৬ আগস্ট ০২ ১৬:১২:১৩
টুঙ্গিপাড়ায় দুপুরে ৩৬  জুলাই’র তোরণ নির্মাণ রাতে আগুন

গোপালগঞ্জ  প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত "৩৬  জুলাই গনঅভ্যুত্থান" তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরন নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে রাতেই সেই তোরণে অগ্নি সংযোগ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। পরে আনুমানিক রাত ১২ টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক গোলাম সাগর ও পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সীর ছবি সহ পদবী পুড়ে যায়।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সী বলেন, দুপুরে তোরনটি নির্মাণ করার পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সাথে কোটালীপাড়ায় একটা অনুষ্ঠানে ছিলাম। পরে শুনতে পাই রাত ১২ টার দিকে কে বা কারা সেই তোরণে আগুন ধরিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে রোববার দুপুর পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


(টিবি/এএস/আগস্ট ০২, ২০২৬)


পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test