E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

২০২৬ আগস্ট ০২ ১৮:৩৮:১৮
সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ব্যতিক্রমধর্মী ‘আমার গাছ’ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান সামনে রেখে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। 

আজ রবিবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

এসময় জেলা পুলিশ সুপার আবু সালেহে মোঃ আশরাফুল আলম, জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মঈনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সহকারী বন সংরক্ষণ অফিসার প্রিয়াংঙ্কা হালদার, জেলা বন কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

মেলা উদ্বোধন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারার সঙ্গে বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, সাতক্ষীরা এর আয়োজনে এ মেলা আগামী ১১ আগষ্ট শেষ হবে।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা জানান, শুধু গাছ লাগালেই হবে না, তা বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ ও তার পরিচর্যার কোনো বিকল্প নেই। সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

(আরকে/এসপি/আগস্ট ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test