E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন 

২০২৬ আগস্ট ০৩ ১৮:২০:৩৪
লৌহজংয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন 

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” প্রতিপাদ্য ধারণ করে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার কাজীরপাগলা অভয় তালুকদার ইন্সটিটিউটে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। বিদ্যালয়ের মিলনায়তনে কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। 

মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় ঘোষ সাগর, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্রের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনীষা রানীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও একই শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার মাঈশা।

বক্তারা বিদ্যালয়ের শিক্সার্থীদের মাদক হতে দূরে থাকার আহবান জানান। ইউএনও বলেন এই বিদ্যালয়টি হতে অতি কাছেই গোয়ালী মান্দ্রা বেদে পল্লী, যেটি মাদক পল্লী হিসেবে খ্যাত। তাই সকলকে এ পল্লী হতে সাবধান থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে, তবেই সুন্দর ভবিষ্যত গড়তে পারবে।

(এমকে/এএস/আগস্ট ০৩, ২০২৬)



পাঠকের মতামত:

০৩ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test