E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

২০২৬ আগস্ট ০৪ ১৫:২৭:৪৫
নড়াইলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আজিজ খালাসী ও মাবিয়া বেগমের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী এড়েন্দা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কাশিপুর গ্রামের সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মো: শহীদুল্লাহ শিকদার, বাদল সমাদ্দার, মো: ফেরদাউস শিকদার, হোসেন আলী, মো: সাইফুল ইসলাম, শিমুরা খানম, হাসুরা বেগমসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, 'কাশিপুর গ্রামের আজিজ খালাসী ও তার কথিত স্ত্রী মাবিয়া বেগম দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। গত ২২জুলাই পাশ্ববর্তী চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার সংলগ্ন এলাকায় আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়ে। এ ঘটনার জের ধরে আজিজ খালাসীর কথিত স্ত্রী মাবিয়া বেগম গ্রামের প্রতিবাদী মানুষজনদের হয়রানি করার উদ্দেশ্যে নড়াইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা আজিজ ও মাবিয়া বেগমের অসামাজিক কার্যকলাপের বিচার চাই। তাদের অপকর্মের কারণে গ্রামের সামাজিক পরিবেশ কলুষিত হচ্ছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমাদের দাবি, প্রশাসনের উদ্বতন কর্তৃপক্ষ সৃষ্ট ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে একটি বিরাট বিক্ষোভ মিছিল এড়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(আরএম/এএস/আগস্ট ০৪, ২০২৬)



পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test