E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে বিএনপি নেতা মতির মৃত্যুবার্ষিকী পালিত 

২০২৬ আগস্ট ০৪ ১৭:৫১:২৩
ফুলপুরে বিএনপি নেতা মতির মৃত্যুবার্ষিকী পালিত 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে অবিভক্ত ফুলপুর-তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত শোক র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলপুর আঞ্জুমান মার্কেটের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন। যুবদল নেতা একেএম আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, একেএম আজহারুল হক রিপন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সাদেকুল হক, যুবদল নেতা জাকারিয়া, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(এসআই/এসপি/আগস্ট ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test