E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নারী নিহত 

২০২৬ আগস্ট ০৪ ১৮:০৯:২৫
গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নারী নিহত 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে অজ্ঞাত কোন গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, এখন পযর্ন্ত নিহত বৃদ্ধ নারী র পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। ওই নারী মানসিক ভারসাম্যহী ছিলেন বলেও জানান ওসি।

(বি/এসপি/আগস্ট ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test