E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাছ মারার অপবাদে স্কুলছাত্রকে মারধর করলেন জামায়াত কর্মী

২০২৬ আগস্ট ০৬ ১৯:১৯:৫১
মাছ মারার অপবাদে স্কুলছাত্রকে মারধর করলেন জামায়াত কর্মী

হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মাছ মারার অপবাদে মেহেদী হাসান প্রাপ্য (১১) নামের এক স্কুলছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুলছাত্রের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বেলাট দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান প্রাপ্য ওই গ্রামের বিপুল হোসেনের ছেলে। সে স্থানীয় শাপলা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় একটি পুকুরে মাছ মরে ভেসে ওঠে সে সময় স্থানীয় লোকজনের সঙ্গে ওই পুকুরে দেখতে যায় প্রাপ্য। সেখান থেকে জামায়াত কর্মী দুদু মাস্টার প্রাপ্যকে গলাকাটা মসজিদ এলাকায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে প্রাপ্য জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

প্রাপ্যর মা লিপি খাতুন বলেন, “আমার ছেলেকে হত্যার উদ্দ্যেশ্যে মারধর করা হয়েছে। এমনকি মারধরের পর সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখানে ফেলে রেখে যায়। আমি আমার ছেলের ওপর নির্যাতনের বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জামায়াত কর্মী দুদু মাস্টার বলেন, “মোবাইলে সব কথা বলা যায় না। আপনি এলাকায় আসেন আমি সব খুলে বলবো।”

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা(ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ কাজ করছে।”

(এইআর/এসপি/আগস্ট ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test