E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

২০২৬ আগস্ট ০৭ ১৫:০১:২৫
কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেতার মা মোসলেমা খাতুন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান , কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন তার মায়ের সাথে একটি মোটর ভ্যানে সোনাতলা আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় মুস্তাকিম।এ সময় তার মা মেসলেমার বাম হাত ভেঙে যায়। আহত মোসলেমাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জনতা ট্রাকসহ ঘাতক চালজ আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(আরকে/এএস/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test