নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ
‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে কটূক্তি এবং সমালোচনার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক জবাব দেওয়ারও ঘোষণা দেন তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, “পাটোয়ারীরা আজকে জনগণের চোখের কাঁটায় পরিণত হয়েছে। তারা এ দেশকে একটি খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। বিভ্রান্তি সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিন্তু এই অবস্থা আমরা চলতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।”
তিনি অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জনগণ এখন এসব অপপ্রচার সম্পর্কে সচেতন এবং এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
‘নারীর প্রতি সম্মান নিয়েও সমালোচনা’
সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে সাখাওয়াত হোসেন খান বলেন, একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেও বিরূপ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা তাদের স্ত্রী বা পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। কারণ মানুষ দেখতে চায় একজন নেতা তার পরিবার, বিশেষ করে স্ত্রীর প্রতি কেমন আচরণ করেন। অথচ আমাদের দেশে একটি মহল সেই মানবিক আচরণ নিয়েও বিদ্রূপ করছে। এতে নারীর প্রতি সম্মানকেই অস্বীকার করা হচ্ছে।”
তার ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে কটূক্তি কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।
‘চক্রান্ত সফল হবে না’
বিরোধী দল ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আপনাদের আচরণ সংযত করুন। আমাদের নেতাকর্মীরা আপনাদের প্রতি কোনো খারাপ আচরণ করবে না। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে পরিকল্পিত চক্রান্তে আপনারা লিপ্ত হয়েছেন, সেই চক্রান্ত এ দেশের মানুষ বুঝে ফেলেছে। জনগণ কখনোই এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।”
তিনি আরও বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও তা যেন শালীনতার মধ্যে সীমাবদ্ধ থাকে। অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।
‘তারেক রহমান মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন’
বক্তব্যের একপর্যায়ে সাখাওয়াত হোসেন খান দাবি করেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। খুব অল্প সময়ের একটি সরকারের বিরুদ্ধে যেভাবে প্রতিনিয়ত অপপ্রচার ও কটূক্তি করা হচ্ছে, তা গণতন্ত্রের চর্চাকে বাধাগ্রস্ত করছে। জনগণ এসব কর্মকাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করছে এবং সময়মতো তার জবাব দেবে।”
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
(এসডি/এসপি/আগস্ট ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








