E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব

২০২৬ আগস্ট ০৭ ১৮:০৭:২২
জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব

রাজন্য রুহানি, জামালপুর : এক বছরের জন্য জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে আবদুল্লাহ আল আবিদ সৌরভকে আহ্বায়ক, এহসানুল হক জীবনকে সদস্য সচিব এবং রাসেল মাহমুদকে মুখ্য সংগঠক করা হয়েছে।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাড. মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

৭ আগস্ট দুপুরে এই আহ্বায়ক কমিটির তথ্য পাওয়া যায়। এর আগে ৬ আগস্ট সন্ধ্যায় এক বিজ্ঞাপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আহ্বায়ক হয়ে আবিদ সৌরভ জানান, 'আহ্বায়ক কমিটির এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি অনেক বড় একটি আমানত। আর আমানতকে রক্ষা করা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য।'

তিনি আরও জানান, 'জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখাকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"

(আরআর/এসপি/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test