E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

২০২৬ আগস্ট ০৭ ২৩:৪৫:৩৪
পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

একে,আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাংশা থানার বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ০৭ আগষ্ট ২০২৬ তারিখে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার এসআই মো. নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেন।

পাংশা মডেল থানা পুলিশের ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার কিশোরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(একে/এএস/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test