E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

২০২৬ আগস্ট ০৮ ১৭:৪৬:৩৬
ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ফুলপুর পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার বালিয়ার মোড়ে অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন প্রমুখ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, যুবদল নেতা এবিএম আরিফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল ফাত্তাহ্ রাহুল, সাংবাদিক খলিলুর রহমান, মিজান আকন্দসহ স্থানীয়রা।

অভিযানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বালিয়া মোড়ে একটি ভরাটকৃত পৌর ড্রেইন উন্মুক্ত করা হয়।

(এসআই/এসপি/আগস্ট ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test