মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
মহম্মদপুর প্রতিনিধি : ‘বই কিনুন, বই পড়ুন, আলোকিত হন, প্রিয়জনকে বই উপহার দিন’-এই বার্তা নিয়ে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।
আজ শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র এই মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বেদবতী মিস্ত্রী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বলেন, "বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে পাঠ্যবই বা মূল বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শর্টকাট উপায়ে পরীক্ষায় পাস করাই যেন অনেকের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তবে আলোকিত মানুষ হতে হলে পাঠ অভ্যাসের কোনো বিকল্প নেই। প্রযুক্তির এ যুগে তরুণ প্রজন্মকে বইমুখী করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমাণ বইমেলা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এম. এম. রইছ উদ্দিন, আমিনুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সাহিত্যিক মোঃ ওসমান আলী এবং কবি, লেখক ও সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মিল্টন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।
আয়োজকরা জানান, শনিবার শুরু হওয়া এই বইমেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারের বেশি বই প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয়েছে। প্রদর্শনীতে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, ধর্ম, সায়েন্স ফিকশন ও শিশুতোষ হরেক রকমের বই স্থান পেয়েছে।
(বিএস/এসপি/আগস্ট ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
- মাঠে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
- পাওনা পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
- ‘জনগণের অর্থ লুট করে পাচার কড়াই ছিলো আওয়ামী লীগের কাজ’
- প্রস্তাবিত সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ: সমন্বয় চাই, পুনরাবৃত্তি নয়
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
- ‘গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে’
- প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত
- ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু
- ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
০৮ আগস্ট ২০২৬

-1.gif)