সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত সুপারের মাধ্যমে পরিচালিত হচ্ছে একাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা। এতে শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক তদারকি ও শৃঙ্খলা রক্ষায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় মাধ্যমিক ২৪টি (এমপি ভুক্ত), ভোকেশনাল ৬টি,সাধারণ কলেজ ৬টি ও মাদ্রাসা ৯টি রয়েছে। এদিকে ভারপ্রাপ্ত প্রধান দিয়ে যেসব প্রতিষ্ঠান চলছে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, ফজিলা শরীফ বালিকা দাখিল মাদ্রাসা, হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়, শালিকা উচ্চ বিদ্যালয় এবং সোনাতলা মহিলা কলেজ সহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এদিকে সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাগজে-কলমে কর্মরত থাকলেও তাকে বিদ্যালয়ে খুব একটা দেখা যায়না বলে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসও বিব্রতকর বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনে শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা পরে বিদ্যালয়ে এসে উপস্থিতির খাতায় যথাসময়ের উপস্থিতি হিসেবে স্বাক্ষর করেন। এছাড়া পাঠদান চলাকালে কিছু শিক্ষক নিয়মিত শ্রেণিকক্ষে যান না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ভারপ্রাপ্ত প্রধানরা প্রশাসনিক ভাবে অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে কিছু শিক্ষক তাদের নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণো করেন না।
কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ তহসিনা সুলতানা বলেন, আমি ২০২২ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। তবে প্রতিষ্ঠান প্রধান না থাকার বিষয়ে লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেভাবে জানাইনি তবে মৌখিক ভাবে তারা জানেন।
ফজিলা শরীফ বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলী বলেন, ২০২০ সাল থেকে অদ্যাবধি ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহাদুজ্জান বলেন, ২০২৪ সালের শেষের দিক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। সরকার দ্রুত এই প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেবে বলে আশা করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ নাজমুল ইসলাম বলেন, আমিও অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ভারপ্রাপ্ত প্রধানের মাধ্যমে পরিচালিত সব প্রতিষ্ঠানের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কোনো শিক্ষক নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী বলেন, অনেকেই আমাকে জানিয়েছেন, কিছু শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্থায়ীভাবে না থাকায় তদারকিতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আমি প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছি সকাল ১০টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং বিকেল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন নিশ্চিত করতে। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান দিয়ে পরিচালিত প্রতিষ্ঠান গুলোতে দ্রুত প্রধান নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।যাতে করে দ্রুত ওই সব প্রতিষ্ঠানে প্রধান গনেরা যোগদান করেন।
(বিএস/এসপি/আগস্ট ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
- দিনাজপুরে কঠোর নিরাপত্তায় কারবালার স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
- ‘অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে’
- কলারোয়ায় কৃষকের ১৬ কাঠা জমির টমেটো ও কাঁকরোল গাছ কেটে তছনছ, আড়াই লাখ টাকার ক্ষতি
- মোকামতলায় বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা
- সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
- মাঠে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
- পাওনা পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- মহম্মদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
- ‘জনগণের অর্থ লুট করে পাচার কড়াই ছিলো আওয়ামী লীগের কাজ’
- প্রস্তাবিত সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ: সমন্বয় চাই, পুনরাবৃত্তি নয়
- সাংবাদিকতা ও সংগীতচর্চার পাশাপাশি মাস্টার্স পাস করলেন অর্ণব মল্লিক
- ২৪/৭ সেবার লক্ষ্যে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- প্রকৃত আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্তিসহ নাদিম হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি
- ‘গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে’
- প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত
- ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু
- ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- পাওনা পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- সোনাতলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৯ শিক্ষা প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
০৮ আগস্ট ২০২৬

-1.gif)