E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২০২৬ আগস্ট ০৯ ১৮:৫০:৩৭
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও স্বু স্বাস্থ্য রক্ষার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ইএসডিও-থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুরাম মুর্মু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদারসহ তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

(এফআর/এসপি/আগস্ট ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test