E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

থানায় মামলা, গ্রেপ্তার ৬

কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা

২০২৬ আগস্ট ১০ ১৭:৪৮:০২
কালিগঞ্জে ট্রাকের চাপায় শিশু মোস্তাকের মৃত্যু, পুলিশের ওপর হামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনী এলাকার ট্রাকের ধাক্কায় মোস্তাকিম হোসেন নামে ৬ বছরের এক শিশু নিহত ও তার মা জখম হওয়ার ঘটনায় লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক ও ট্রাক চালককে মবের হাত থেকে বাঁচাতে যাওয়া পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। কালিগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদি হয়ে গতকাল রবিবার ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে চারজনকে ও রবিবার ভোরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আকবর মোড়লের ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (২২), আব্দুল গণি শেখের ছেলে বিল্লাল হোসেন (২৮). নূর ইসলামের ছেলে নুরুল আলম (৩৩), কৃষ্ণনগর গ্রামের বরকতুল্লাহর চেলে রফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের রেজাউল গাজীর ছেলে আবু রায়হান (১৮)।

ঘটনা ও মামলার বিবরণে জানা যায়, গত ৬ আগষ্ট বিকেলে মায়ের সাথে ইজিবাইকে করে কালিগঞ্জের সোনাতলা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল কালিকাপুর গ্রামের ছয় বছরের শিশু মোস্তাক হোসেন। বিকেল সাড়ে চারটার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুধনপুর চৌমুহুনীর শেখপাড়া নামকস্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় মোস্তাক। আহত হয় তার মা। একপর্যায়ে স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাক চালককে আটক করে তাদের উপর হামলা করতে পারে এমন আশাঙ্কা করে পুলিশ। একপর্যায়ে পুলিশ শিশু মোস্তাকের লাশ উদ্ধার ও ট্রাক চালককে উদ্ধারে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের উপর হামলা করে। এতে সহকারি উপপরিদর্শক শফিকুল ইসলাম ও সহকারি উপপরিদর্শক আরিফুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। শফিকুল ইসলাম ও আরিফুর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার থানায় মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

তবে কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান. তারা ঘটনা সম্পর্কে জানেন না। অথচ রবিবার ভোরে তাকে পুলিশের সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা মামলা গ্রেপ্তার করা হয়েছে। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া খাতুনের বাবা মোশাররফ হোসেন হত্যা মামলা দ্রুত শেষ হতে যাচ্ছে এমন খবর পেয়ে তিনি চেয়ারম্যানের সাথে মোবাইলে হত্যা মামলার প্রকৃত আসামীরা ধরা ছোঁয়ার বাইরে আছে এমক কথা বলায় পুলিশকে ম্যানেজ করে এজাহারে তার নাম এ মামলায় ঢোকানো হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় রবিবার সহকারি উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা করেছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকের চাপায় শিশু মোস্তাক নিহত হওয়ার ঘটনায় থানায় বৃহষ্পতিবার ১৩ নং মামলা হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test