E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার

২০২৬ আগস্ট ১০ ১৮:৩৬:১০
পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি, কৃষক দল নেতা মজিব গ্রেপ্তার

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : থানার ভেতরে সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে  গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দিনাজপুর জেলা কৃষক দল ও মোটর পরিবহন শ্রমিক  ইউনিয়ন নেতা মজিবর রহমান মজিবকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে ওই নেতাকে।

আজ সোমবার দুপুরে জেলা কৃষক দলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মজিবর রহমান মজিবকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর) সোপর্দ করে পুলিশ। মজিবর রহমান মজিবকে বিচারক মো.সামিউল ইসলাম জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেয়। সেই সঙ্গে আগামি ১৬ আগস্ট জামিনের শুনানি দিন ধার্য্য করেন।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার ভেতরে সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মজিবর রহমান মজিবকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।

সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরো দুইজনের বিরুদ্ধে রবিবার রাতে বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মজিবর রহমান মজিব দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বালুয়াডাঙ্গা স্ট্যান্ড শাখার নেতা। তিনি বালুয়াডাঙ্গাস্থ একটি ইজিবাইক চার্জিং গ্যারেজের মালিক।

পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে কর্মরত আছেন।

মামলা এজাহারের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে কোতোয়ালি থানায় যান সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন। প্রায় একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করতে যান কৃষক দল ও মোটর পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব।

এ সময় মজিবর রহমান মজিরের দুইজন সঙ্গী কোতোয়ালী ওসিকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন।পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান ওই গালিগালাজের প্রতিবাদ করলে মজিবর রহমান মজিব ক্ষিপ্ত হয়ে তাকে ডান গালে থাপ্পড় দেন। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে থানায় অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

ওসি তখন থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর ওসির অবস্থান সম্পর্কে নওয়াবুরের কাছে জানতে চান। এ সময় নওয়াবুর নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। তখন মজিবরের সঙ্গে থাকা একজন নওয়াবুরকে গালিগালাজ শুরু করেন।

নওয়াবুর রহমান এর প্রতিবাদ করলে মজিবর রহমান তাকে ডান গালে থাপ্পড় দেন। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, থানায় অবস্থান করে পুলিশ কর্মকর্তার গায়ে হাত তুলেছেন ওই ব্যক্তি এবং এমনকি হত্যার হুমকিও দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে মুজিবর রহমান মজিবের স্বজনরা জানিয়েছেন, কারো ইঙ্গিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মজিবকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাংগঠনিক কাজে থানায় ওসির সঙ্গে স্বাক্ষাত করতে গিয়েছিলেন। বালুয়াডাঙ্গা মোড়ে বাস শ্রমিক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তা অবরোধ করে দেয় শ্রমিকরা। এতে রাস্তায় জনগণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। মজিব শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নিয়ে দুই শ্রমিক গ্রুপের সমঝোতার জন্য থানায় ওসির সঙ্গে স্বাক্ষাত করতে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে মজিবকে গ্রেফতার করা হয়। যা অত্যন্ত নিন্দনীয় বলে দাবী করছেন মজিবর রহমান মজিবের স্বজনরা।

(এসএস/এসপি/আগস্ট ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test