E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত

২০২৬ আগস্ট ১০ ১৯:১১:০৭
কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের শিল্প এলাকা খ্যাত কানাইপুর এলাকার ঐতিহ্যবাহী কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি সার ও কিটনাশকের গোডাউন সহ একাধিক দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। যার ক্ষয় ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।

আজ সোমবার সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কানাইপুর বাজারের সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার সাথে সাথে ফরিদপুর ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানানো হলেও তাঁদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা। ফায়ার সার্ভিস টিম আগুন নেভাতে শুরু করার আগেই পিংকি মিড হাউস নামের একটি সার ও কিটনাশকের গোডাউন ও একটি লেপ তোশক বানানোর কারখানা।

অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে স্বেচ্ছায় শ্রম দেওয়া কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিকাণ্ডের পর আগুণের ভয়াবহতা এবং ফায়ার সার্ভিস আসতে দেরি দেখে ঘটনাস্থলের পাশে থাকা বেশকিছু দোকানের মালামাল অন্যত সরিয়ে নিয়ে ওই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। যাতে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়তে না পারে।

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের অভিযোগ সরাসরি অস্বীকার করে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ ফিরোজ আহমেদ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ওসব অভিযোগ ভিত্তিহীন। আগুন লাগার সংবাদ শোনার এক মিনিটের মধ্যে আমাদের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ এর নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম কানাইপুরের উদ্দেশ্যে রওনা দেয়। দেরি হওয়ার তো প্রশ্নই উঠে না। বরং সেখানে ফায়ার সার্ভিসের মধুখালি ও ফরিদপুর ইউনিট দ্রুত কাজ শুরু করে বাজারে আগুন ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করেছে।

ব্যবসায়ীদের অভিযোগ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আসলে আগুন লাগলে এক মিনিটও এক বছরের মতো মনে হয়। আমরা সংবাদ শোনার ৩০ সেকেণ্ডের মধ্যে রওনা দিয়েছি। শহরে তেমন জ্যাম ছিলোনা, তবে নতুন বাসস্ট্যান্ড (ফরিদপুর বাস টার্মিনাল) এসে মিনিট পাঁচেক জ্যামে ছিলাম রাস্তা মেরামতের কারণে। আমরা গিয়ে অগ্নিকাণ্ড নেভানোর পাশাপাশি ঘটনাস্থলের চারপাশের আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিত করেছি'।

ফায়ায় সার্ভিসের ধারণা বাজারে কামরুলের লেপ তোশকের দোকানের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে সবচেয়ে বেশি (প্রায় ৫০ লাখ টাকা) ক্ষতি হয়েছে ওই দোকানের পাশের সার ও কিটনাশক গোডাউনের মালিক ব্যবসায়ী লিটন দাসের।

ফরিদপুর বিসিক শিল্প নগরী ঘেঁষা এলাকার বিখ্যাত পাইকারি ও খুচড়া বিক্রয়ের এ বাজারটিতে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা না থাকায় প্রায় কয়েক মাস পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি এড়াতে কানাইপুর বাজারের ব্যবসায়ী সতর্ক থাকার পাশাপাশি ও সংশ্লিষ্ট প্রশাসনকে এসব দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া, শত শত পাটের গুদাম, কল কারখানা ও বড় বড় গোডাউন সম্মৃদ্ধ কানাইপুর এলাকায় একটি মিনি ফায়ার সার্ভিস স্ট্যেশন গড়ে তোলা যায় কিনা এদিকেও আলোকপাত করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন কানাইপুরবাসী।

(আরআর/এসপি/আগস্ট ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test