দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মহেশপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-গোপালগঞ্জ রুটের ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। বহুল প্রত্যাশিত এই রেলসেবা চালু হওয়ায় মহেশপুর ও আশপাশের এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়াকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১০ আগস্ট) তপ্ত দুপুরে সাধারণ যাত্রীদের সঙ্গে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে চড়ে মহেশপুর রেলস্টেশনে পৌঁছান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এ সময় স্টেশন এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা ফুল দিয়ে সেলিমুজ্জামান সেলিমকে স্বাগত জানান। ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিকতাকে ঘিরেও ছিল মানুষের ব্যাপক উপস্থিতি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহেশপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তারা। এ দাবি পূরণ হওয়ায় এখন ঢাকা ও গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে সময় ও ব্যয়—দুটিই কমবে বলে আশা করছেন তারা।
মহেশপুর রেলস্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, মহেশপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার যোগাযোগ ও জনসেবার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এস এম জিলানীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে অতিথিরা ফিতা কেটে মহেশপুর রেলস্টেশনে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে মহেশপুর ও আশপাশের জনপদের মানুষের জন্য নিয়মিত রেলযাত্রার নতুন সুযোগ তৈরি হলো।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “মহেশপুরের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। আগামীতেও গোপালগঞ্জের সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, মহেশপুরে ট্রেনের যাত্রাবিরতি শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না; এর প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও। সহজ যোগাযোগের ফলে ঢাকার সঙ্গে পণ্য ও মানুষের চলাচল বাড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে বলে তাদের প্রত্যাশা।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি ফিরেছে মহেশপুরবাসীর মধ্যে। তাদের প্রত্যাশা, নতুন এই রেলসেবা নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে বদলে যাবে এই জনপদের যোগাযোগব্যবস্থার চিত্র।
(টিবি/এএস/আগস্ট ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- ‘বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি’
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
- আবার লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- রেকর্ড গড়ে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এস্তোনিয়া
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- মেঘনায় ঢল
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
১১ আগস্ট ২০২৬
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
-1.gif)








