শ্রমিক নেতা মজিবর রহমানের মুক্তির দাবি
দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : শ্রমিক নেতা মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতন অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ও কোতোয়ালি থানা মোড়সহ বিভিন্ন এলাকায় বাস,ট্রাক,এম্বুলেন্স রাস্তায় রেখে সড়ক অবরোধ করে তারা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আন্দোলনকারীদের দাবি, 'মজিবুর রহমান মজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে অপসারণ করতে হবে।'
প্রসঙ্গত, দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব
গত রোববার রাতে কোতোয়ালি থানার ওসির কক্ষে গেলে এ সময় মামলার তদন্ত নিয়ে কথা বলতে আসা সিআইডি পুলিশ পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুর ওই কর্মকর্তাকে গালে থাপ্পড় মেরে হত্যার দেয়। এ ঘটনায় মামলা দায়ের করেন সিআইডি পুলিশ পরিদর্শক নওবুর রহমান।
পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনার পর কেন্দ্রীয় দল থেকে প্রাথমিক সদস্যসহ মজিবকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে মজিবের সঙ্গে দলের কারো সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
অন্যদিকে মজিবকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, “অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু আটকের পর নির্যাতনের অভিযোগ মেনে নেওয়া হবে না। মুজিবের মুক্তি ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
এ বিষয়ে দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশা করছেন তারা।
(এসএস/এসপি/আগস্ট ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- ‘বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি’
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
- আবার লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- রেকর্ড গড়ে ফের ইউরোপসেরা কেইন, বায়ার্নে ফিরছে 'গোল্ডেন শু'
- ‘শিল্পখাত গ্যাস সংকটে ভুগছে, গুরুত্ব দিতেই হবে’
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা
- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে এস্তোনিয়া
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়
- প্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুর
- কানাইপুর বাজারে অগ্নিকাণ্ডে সার ও কিটনাশক গোডাউনসহ একাধিক দোকান ভস্মীভূত
- জামালপুর শহর পরিষ্কারে নামলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- শেখ হাসিনা দেশে ফিরবেন
- কাপ্তাইয়ে এসএসসিতে ফল বিপর্যয়: পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- মেঘনায় ঢল
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
১১ আগস্ট ২০২৬
- কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
- নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- দিনাজপুরে পরিবহন ধর্মঘট, সড়ক অবরোধ
- আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ঢাকা–গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি, উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ
-1.gif)








