ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী
মাদারীপুর প্রতিনিধি : ঘন ঘন লোডশেডিং এর কারণে অতিষ্ঠ মাদারীপুরবাসী। দিনরাত মিলিয়ে ১০-১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় বেড়েছে চরম ভোগান্তি। সাধারণ মানুষসহ বেশি দুর্ভোগে পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ঠিকমত বিদ্যুৎ না থাকায় ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে অনেকের।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুরের শহর থেকে গ্রাম সবখানেই ঘন ঘন লোডশেডিং এর জন্য ভোগান্তিতে পড়েছে সবাই। মাদারীাপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদেরও একই অবস্থা। এদিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কাজ বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। আর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। সাধারণ মানুষজনও ভোগান্তিতে পড়েছে।
বিদ্যুৎ বিভাগ অফিস সূত্রে জানা গেছে, ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) প্রায় ৪০ হাজার গ্রাহকের ১৭ মেগাওয়াটের বিদ্যুত প্রয়োজন। কিন্তু চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ১১ মেগাওয়াট।
অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতির ৪ লাখ ২৩ হাজার গ্রাহকের ১০৬ মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা রয়েছে। অথচ এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৫২ মেগাওয়াট। ১৪টি সাবস্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে লোডশেডিং ভাগ করছে কর্তৃপক্ষ।
শহরের পুরানবাজার এলাকার গোল্ডেন সাইন প্রিন্ট প্রতিষ্ঠানের মালিক সোহাগ হাসান বলেন, বিদ্যুৎ না থাকায় আমরা কোন কাজেই করতে পারছি না। অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যার্নার করতে দিয়েছেন, তাও প্রিন্ট দিতে পারছিনা। আমাদের পুরো কাজটাই বিদ্যুৎ না হলে করা যায়না। এদিকে কাস্টমার তা বুঝতে চায় না। কাজ সময়মতো দিতে না পারায় কাস্টমার বিরক্ত হচ্ছে। আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।
মাদারীপুর শহরের শকুনি এলাকার আল বারাকাহ ট্রেইলার্সের মালিক শিশির হাসান নাঈম বলেন, আমার দোকানে ৪ জন কর্মচারী কাজ করে। সেলাই মেশিনগুলো বিদ্যুৎ না হলে চালানো যায় না। বিদ্যুৎ ঠিকমতো না পাওয়ায় কর্মচারীগুলো অলস সময় কাটায়। এদিকে কাস্টমারদের সময়মতো ডেলিভারী দিতে না পারলে,রাগ করেন। এই অবস্থায় টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে।
শহরের আমিরাবাদ এলাকার গৃহবধু লামইয়া বেগম বলেন, ঠিকমতো বিদ্যুৎ না থাকায় চরমভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। গরমের মধ্যে রান্না করতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। সারাদিন গরমের মধ্যে সংসারের কাজ করতে হচ্ছে। পরিবারের ছোট ছোট শিশু আর বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল মেনাজোর (ডিজিএম, কারিগরি) অসিত সাহা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ফলে সরবরাহও কম হচ্ছে। তাই আমাদের কিছুই করার নেই।
ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দিনরাত মিলিয়ে চাহিদার তুলনায় ৬ মেগাওয়াটের বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ফলে এলাকাভিত্তিক লোডশেডিং হচ্ছে। আশা করছি দ্রুত এর সমাধান মিলবে।
(এএসএ/এসপি/আগস্ট ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ভারতের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশ, দাবি দিলীপ ঘোষের
- বিশ্বকাপে আয়ের হিসাব গোপন রেখে বিতর্কে ইনফান্তিনো
- ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির তথ্য
- ‘অন্যের ঈমান ও নিয়তের বিচারক আপনি নন’
- ‘এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না’
- বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে একমত, পূর্ণাঙ্গ সমর্থনে প্রস্তুত বিশ্বব্যাংক
- ব্লু কার্বনে বড় সম্ভাবনা বাংলাদেশের
- স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি
- ‘প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা’
- নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- ফানুস উৎসব থেকে বলছি
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- রায়পুরে তাঁতী লীগের আহ্বায়ক কমিটি
- কয়লা চোরাচালান মামলায় তাহিরপুর সীমান্তে গ্রেফতার ২
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- ব্লু কার্বনে বড় সম্ভাবনা বাংলাদেশের
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
১৪ অক্টোবর ২০২৬
- টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
- ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির তথ্য
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
-1.gif)








