E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

২০২৬ আগস্ট ১২ ১২:৪৭:৪১
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১২ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দু’জন মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ওই দুই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্থানীয় লোকজন হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

(টিবি/এএস/আগস্ট ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test