মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি কওমি মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে হুসাইন কাজী (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম গোপীনাথপুরের দারুল উলুম শুভম কওমি মাদ্রাসা, এতিমখানা ও কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আসরের নামাজের পর শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করতে যায়। এ সময় শিক্ষক ও কর্মচারীরাও বাইরে ছিলেন। পরে এক শিক্ষার্থীর অভিভাবক তার সন্তানের কাপড় নিতে দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে যান। দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে হুসাইনকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে মাদ্রাসার লোকজন সেখানে ছুটে আসেন।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে পুলিশের উপস্থিতিতে হুসাইনের মরদেহ উদ্ধার করেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসার এক শিক্ষক ফোন করে জানান, একটি ছেলে একটি কক্ষে একা অবস্থায় আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।
রেজাউল করিম আরো বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা খোলা সম্ভব হয়নি, পরে জানালার গ্রিল কেটে ফায়ার সার্ভিস সদস্যরা কক্ষে প্রবেশ করেন। কক্ষে ঢুকে জানালার গ্রিলের পাশে হুসাইনকে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। গামছার অপর প্রান্ত খোলা ছিল। পরে মুকসুদপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা পলাশ কাজী মুকসুদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা পলাশ কাজী মুকসুদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান ওসি।
(টিবি/এসপি/আগস্ট ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত অভিনেতা খায়রুল বাসার
- বাংলাদেশ সফর বাতিলের পথে ভারত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি’
- ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত’
- ‘দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে’
- জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- ‘হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
- ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- দেশবাসী হানাদারদের বিতাড়িত করে স্বদেশ ভূমিকে মুক্ত করতে বদ্ধপরিকর
- নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- মেঘনায় ঢল
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- মানুষ এবং বৈষম্য অসুখ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১২ আগস্ট ২০২৬
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডে ছেলেকে পুলিশে দিলেন বাবা
- শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র্যালি ও আলোচনা সভা
- মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা
- গোপালগঞ্জে দিনে ৮–১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে এসপিকে বিদ্যুৎ অফিসের চিঠি
- সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
- কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
-1.gif)








