E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২০২৬ আগস্ট ১২ ১৯:২৪:২০
৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা  কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন ও নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় তাদের সাজা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের ও রফিকুল ইসলাম গাজীর চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী। তাদেরকে আজ বুধবার আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে ৮৭ জন বন্দী পালিয়ে যান। এঘটনার ওই বছরের ১৫ আগষ্ট সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন। যার নং জিআর -৩৬৯/২৪। তাদের মধ্যে মোজাম ও রফিকুলসহ ৪৮ জন আসামী গ্রেপ্তার হয়েছেন। এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।

(আরকে/এসপি/আগস্ট ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test