‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
স্টাফ রিপোর্টার : দেশমুক্তি আর সমাজ পরিবর্তনের প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখে ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন। চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর নগরীতে উল্লাসে মেতে ওঠা ছাত্র-জনতার সঙ্গে শামিল হন উৎসবে।
বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন বিজয় মিছিল করে। নতুন বিজয়ের স্বাদ বুকভরে শ্বাস নেওয়ার উল্লাসের সময়টিতেই আল-আমিনের জীবনে নেমে আসে ভয়াবহ এক বিপর্যয়। মিছিল শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলরের ক্যাডাররা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে। বিচ্ছিন্ন হয়ে যায় ডান হাতের কবজি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম হন তিনি।
দীর্ঘ সময় ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা নিতে হয় তাঁকে। দু'মাস পর চিকিৎসা শেষে বাড়ি ফেরেন আল-আমিন। সরকারি তদন্তের মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয় তাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারের সদস্যদের দুঃখ-কষ্টের কথা সরাসরি শুনতে রাজধানীর কেআইবি মিলনায়তনে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেই অনুষ্ঠানে সাহসী স্বপ্নবাজ আল-আমিনের অগ্নিঝরা ও কান্নাজড়িত কন্ঠের উচ্চারণ সবার হৃদয়-মস্তিষ্ক নাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী ডেকে কথা বলেন। রাতারাতি লাইমলাইটে চলে আসেন প্রতিরোধের ইতিহাস তৈরি করা এক তরুণ। জীবনের কঠিন সময়ে নিজের দল বিএনপিকে, দলীয় প্রধান তারেক রহমানকে পাশে পেয়েছেন। 'জুলাই হিরো' আল-আমিন 'জুলাই যোদ্ধা' হিসেবেই নানা অনুষ্ঠানে আলাদা গুরুত্ব পেয়েছেন। আর এই গুরুত্বই যেন 'কাল' হযে দাঁড়িয়েছে তাঁর জন্য।
‘আল-আমিন ভিন্ন ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে 'জুলাই যোদ্ধা' হয়েছেন, আসলে তিনি জুলাই যোদ্ধা না'—এমন সব লেখা, বক্তব্য বা ভাষ্য হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে ব্যাপক পরিসরে। আল-আমিনকে বিতর্কিত করার মাধ্যমে প্রকারান্তরে বিএনপির অভূতপূর্ব ও অবিস্মরণীয় অবদানকে প্রশ্নবিদ্ধ করতে যেন নতুন এক ব্যর্থ কসরত। হাল সময়ে এমন ঘটনা ঘটছে অহরহ। অনেক ক্ষেত্রেই ফ্যাসিবাদ, গুপ্ত ও বট বাহিনীর কণ্ঠ অভিন্ন।
ফ্যাসিবাদ, গুপ্ত ও বটদের সমন্বিত একাকার আক্রমণে জেরবার ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এই লড়াকু মুখ এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে রেষারেষি থেকেই কি আল-আমিনকে এখন নতুন করে টার্গেট করা হচ্ছে? এর উদ্দেশ্যই কি আদতে জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করা? আল-আমিন বিএনপির রাজনীতি করেন, দেশজুড়ে তাঁর পরিচিতি তৈরি হয়েছে—এটিই বট, গুপ্ত ও ফ্যাসিস্টদের জন্য মূল গাত্রদাহ তৈরি করেছে? সঙ্গে পর্দার আড়ালের দলীয় বিরোধও যে ফুঁৎকারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, এসব প্রশনও অনুসন্ধানে মোটা দাগে সামনে এসেছে। এসব প্রশ্নের সদুত্তরের মাধ্যমেই জানা যাবে আল-আমিনকে নাস্তানাবুদ করার বিভিন্ন অপকৌশল। আল-আমিন প্রোপাগান্ডার শিকার, বলছেন অন্যরা 'জুলাই যোদ্ধা' আল-আমিন হাতের কবজি হারিয়েছেন চিরতরে।
তিনি বিজয় মিছিল শেষ করে যে এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেটি আওয়ামী অধ্যুষিত একটি এলাকা। সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী লীগেরই এক ওয়ার্ড কাউন্সিলর। অস্ত্র মামলায় র্যাবের হাতে আটক হয়ে জেল খেটেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি কারাগারে থাকলেও তাঁর ক্যাডাররা আন্দোলন দমন করতে সরাসরি তাঁর নির্দেশে ৫ আগস্টও এলাকা দখলে রেখেছিলেন, বলছিলেন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। 'রক্তক্ষয়ী আন্দোলনের জয়ের উল্লাস করতে গিয়ে সেই এলাকাতেই জীবন বিপন্ন হয় তাঁর (আল-আমিন)।
কারাগারে থাকা ওই ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের উদ্দেশ্যেই তাঁর সেখানে যাওয়া—এই গালগল্প ও হালে পানি পাচ্ছে না। কারণ আল-আমিন ছিলেন নিরস্ত্র। কোনো নিরস্ত্র মানুষের পক্ষে একজন তালিকাভুক্ত সন্ত্রাসীর বাড়িতে হামলা রীতিমতো 'খোয়াব' দেখার নামান্তর। যাদের 'এলাকাবাসী ব্যানার দেওয়া হচ্ছে, তাঁরা মূলত আওয়ামী ক্যাডার। এখানে দ্বন্দ্বটা আদর্শিক ও নৈতিকতার। ক্ষুব্ধ আওয়ামী ক্যাডাররাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মধুর প্রতিশোধ নিয়ে জুলাই যোদ্ধা সাগরের মতো আরেকটি লাশ ফেলতে চেয়েছিল'—বেশ ক্ষোভ নিয়েই কথাগুলো বলছিলেন আল- আমিনের সঙ্গে জুলাই আন্দোলনে সোচ্চার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। আল-আমিনকে নিয়ে চলমান প্রোপাগান্ডার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। এরপর প্রকৃত ঘটনার অনুসন্ধানে কথা হয় সেই জুলাই যোদ্ধা আল-আমিনের সঙ্গেও।
তিনি ইনকিলাবের ময়মনসিংহ ব্যুরো অফিসে এসে বলেন, '২০২৪ সালের জুলাই মাসে আমরা যখন আন্দোলন করেছি, তার অসংখ্য ছবি-ভিডিও প্রমাণ রয়েছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। তাদের মামলা-হামলার ভয়ে আমরা ঘরে পর্যন্ত থাকতে পারিনি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আমরা যখন বিজয় মিছিল করি, দিনটি ছিল ঈদের চেয়েও বেশি। কারণ দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে সেদিন। তবে ভাবিনি সেদিনই আমার জীবনে নেমে আসবে এক ভয়াবহ ঘটনা। সেদিন আমার ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। সে হামলায় আমার এক হাতের কবজি হারিয়েছি।'
জুলাই যোদ্ধা নিয়ে বিতর্কের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চলতি বছরের ৪ জুলাই ২০২৬ ঢাকায় জুলাই যোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় আমি বক্তব্য রেখেছিলাম, সেখানে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা করেছিলাম — হয়তোবা সেই কারণেই গুপ্ত বাহিনীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। এমনকি আমাকে সেদিন যারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে (ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ), তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি, তারাও আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে।
এসব কারণেই তারা আমার বিরুদ্ধে হয়তোবা অপপ্রচার চালাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের প্রতিষ্ঠানকালীন আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, 'জুলাই যোদ্ধা আল- আমিন ভাই আমাদের সঙ্গে আন্দোলন করেছে। তিনি সক্রিয়ভাবেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে তাঁর অবদান রয়েছে। জুলাই যোদ্ধা আল-আমিন জুলাই গণঅভ্যুত্থানে একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন তৎকালীন ময়মনসিংহে জুলাই যোদ্ধা মনোনীত কমিটির ছাত্র প্রতিনিধি মাজহারুল ইসলাম।' বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'প্রত্যেক জায়গাতেই কয়েকটি গ্রুপ রয়েছে। কেউ কারো ভালো চায় না। এই ছেলেটা যখন আহত হয়েছে, তার যখন হাতটা নাই, আমি তখন গিয়েছি হাসপাতালে, দেখেছি। তার সার্বিক খোঁজখবর নিয়েছি। সে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলছে, এটা দেখে হয়তো অনেকের জেলাসি ফিল হচ্ছে।
ভাই এই ছেলেটার বিরুদ্ধে এসব কথাবার্তা উঠছে।' সদর আসনের এমপির দৃষ্টিতে আল-আমিনের ইতিবৃত্ত 'জুলাই যোদ্ধা' আল-আমিনের ভূমিকা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, 'দেশের পক্ষে প্রতিবাদ করতে গিয়েই আল-আমিন আহত হয়েছেন। একটি এলাকায় সংঘটিত ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন এবং হাত হারান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাঁর বিষয়ে তদন্ত করে সব কাগজপত্র যাচাই-বাছাই করেছে। সেই তদন্তের ভিত্তিতেই তাঁকে 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।'
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, 'আল-আমিন একজন স্বীকৃত জুলাই যোদ্ধা। এমনকি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য ও আহত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেন, আল-আমিন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে থেকে বক্তব্য রাখছেন, তাই হয়তো তাঁর বন্ধুবান্ধব, প্রতিবেশী কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এখন তাঁর পেছনে লেগেছে। এর পেছনে বট বাহিনী, গুপ্ত বাহিনী ও ফ্যাসিস্টরাও থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। আল-আমিন একজন জুলাই যোদ্ধা, সে একজন হিরো জুলাই যোদ্ধা। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বিষয়ে সরকারি পর্যায়ে তদন্ত ও যাচাই হয়েছিল।'
(এনআর/এএস/আগস্ট ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- ‘মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়’
- মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- হলিউডে মুক্তির দিনেই দেশের হলে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
- রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
- মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ‘বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক’
- একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
- মুক্তিবাহিনী পাকবাহিনীর ভুরঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- মেঘনায় ঢল
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
১৩ আগস্ট ২০২৬
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
-1.gif)








