উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা
আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা বৈদেশিক অনুদানের আশায় বসে না থেকে নিজেদের বাসযোগ্য পরিবেশ রক্ষায় নিজ উদ্যোগেই মাঠে নেমেছে তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপণ করা হয়েছে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
আজ বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ইএসডিও-এর প্রকল্প পরিচালক শামসুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম মুকুলসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, উপকূলে যে হারে উষ্ণায়ন ও লবণাক্ততা বাড়ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ অঞ্চল কঠিন হুমকির মুখে পড়বে। জলবায়ু সুরক্ষায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক প্রয়াসকে সর্বোচ্চ অগ্রাধিকার ও সুরক্ষা দেওয়া হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোগী শিক্ষার্থী রাকিব নুর, রাকিব আনোয়ার, আনন ও রফিকুল ইসলাম জানায়, আন্তর্জাতিক বৈশ্বিক তহবিলের আশায় সময় নষ্ট না করে নিজস্ব উদ্যোগে সবুজ বলয় গড়ে তোলাই এখন সময়ের দাবি। উপকূলীয় এলাকায় অক্সিজেনের জোগান বাড়ানো ও লোনা পানির প্রভাব কমাতে এই ৫ হাজার গাছের চারা তাদের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(আরকে/এসপি/আগস্ট ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- ‘মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়’
- মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- হলিউডে মুক্তির দিনেই দেশের হলে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
- রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
- মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ‘বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক’
- একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
- মেঘনায় ঢল
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ আগস্ট ২০২৬
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
-1.gif)








