E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত

২০২৬ আগস্ট ১৪ ১৪:৩৮:৩০
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

মৃত্যুবরণকারী পাঁচ শ্রমিকের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে।
তাঁরা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে সেখানে পরীক্ষা করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিস্ফোরণে আহত ৬ জনকে চমেক হাসপাতালে নিয়ে এলে ৫ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ লোক ইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালায়।

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test