দীর্ঘ প্রতীক্ষার অবসান
চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
রিপন মারমা, রাঙামাটি : প্রতিপক্ষ সংগঠনের মিথ্যা অভিযোগ ও নানা ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে অবশেষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল লিমিটেডের (কেপিএম) ৯৫ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ উপস্থিতিতে পদোন্নতি প্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের হাতে পদোন্নতি পত্র তুলে দেওয়া হয়েছে।
মিলের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কেপিএমএলের সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক জানান, নিয়ম অনুযায়ী ২০২২ সালেই মিলের এসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পদোন্নতি পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২০২৩ সালে প্রক্রিয়া শুরু হলেও একটি প্রতিপক্ষ সংগঠন বিসিআইসি ও শিল্পমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে পদোন্নতি কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
তিনি আরও বলেন, একের পর এক মিথ্যা অভিযোগের কারণে সিবিএ নেতৃবৃন্দও বিভিন্ন হয়রানির শিকার হন, ফলে পদোন্নতিতে দীর্ঘ সময়ক্ষেপণ হয়। তবে সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে অবশেষে বিসিআইসির গত ২৯ জুলাই ২০২৬ তারিখের ৪৩৩(২০২৬/০৩) তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক মিলের ৩ জন কর্মকর্তা, ১১ জন কর্মচারী, ৮১ জন শ্রমিক মিলে মোট ৯৫ জনের পদোন্নতি প্রাপ্তি চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়
অনুষ্ঠানে কেপিএমে ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, "পদোন্নতি কোনো দয়া নয়, এটি কর্মজীবীদের প্রাপ্য অধিকার। যারা বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে পদোন্নতিতে কালক্ষেপন করেছেন, আমি মনে করি তারা ভুল করেছেন। আশা করি, তারা ভুল শুধরে নিয়ে আগামীতে মিল ও শ্রমিকের স্বার্থে একসঙ্গে কাজ করবেন।"
তিনি পদোন্নতিপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরও মনযোগী হওয়ার এবং মিলের সার্বিক উৎপাদন ও উন্নতির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত পদোন্নতি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক আনোয়ার, মোরশেদ, জেবাল হক, আবদুর রব ও সমীর কান্তি দাসসহ অন্যান্যরা।
তারা বলেন, আরও আগে পদোন্নতি পেলে আর্থিক দিক থেকে আরও বেশি লাভবান হওয়া যেত, তবুও এই প্রাপ্তিতে তারা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মিলের জিএম(অর্থ) মজিবুর রহমান, জিএম (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সমিত্র সাহা, উপ- প্রধান রসায়নবিদ শামীম আহমেদ, উপ- প্রধান রসায়নবিদ রুপন বড়ুয়া, সহ প্রশাসনিক কর্মকাতা নুরুল আলম, সিবিএ সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ সহ সিবিএ নেতৃবৃন্দ এবং পদোন্নতি প্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
(আরএম/এসপি/আগস্ট ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- জ্বালানি সংকটে দক্ষিণ এশিয়ায় চীনের বৈদ্যুতিক ট্রাকের চাহিদা তুঙ্গে
- ‘ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে’
- সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
- সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
- কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল
- বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
- রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ আগস্ট ২০২৬
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
-1.gif)








