জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর উপহার সামগ্রী পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়রা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন।
এ সময় তিনি জঙ্গলবিলাস মাঠ থেকে উঠে আসা নারী ফুটবলারদের প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি মাঠটির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির কার্যক্রম যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্যও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।
সভানেত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের খেলোয়াড়, বিশেষ করে নারী ফুটবলার তৈরিতে নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের জন্য কমিউনিটি ভিত্তিক ফুটবল একাডেমি গড়ে তোলা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান।এবং এর মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন।
খেলাধুলা ও নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি দুটি রাজনৈতিক দলের তুলনামূলক সমালোচনা করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে এবং নারীদের ‘বন্দি’ করে রাখতে চায়। অন্যদিকে আরেকটি দলের প্রধান সরাসরি মাঠে গিয়ে খেলা দেখে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধ সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে একাডেমিটির জন্য স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
(এআই/এসপি/আগস্ট ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
-1.gif)








