বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরতলীর মুনিগঞ্জ ব্রীজের পাশের মাজিডাঙ্গা গ্রামে হতদরিদ্র ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পে জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মসজিদ ও রান্নাঘর। হতদরিদ্র বাসিন্দাদের কাদাপানির মধ্যে রান্নাবান্না করে রাত কাটাতে হয়। এই অবস্থায় ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে হয় তাদের। জোয়ারের পানি নেমে গেলে আবারও কাদাপানির মধ্যে ফিরতে হয় ঘরে। এভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজিডাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১৪০টি পরিবারের সদস্যদের।
মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানায়, ১৯৯৮ সালে এই আশ্রয়ণ প্রকল্পে সরকার মাজিডাঙ্গা গ্রামের ৬০টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি বরাদ্দ দেয়। পরে এই আশ্রয়ণ প্রকল্পের সামনের চর ভরাটি জমিতে ঘরবাড়ি তৈরি আরও ৮০টি ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়। সব মিলিয়ে এখানে ১৪০টি পরিবারের প্রায় সাড়ে চার শত মানুষের বসবাস করছে। সরকার হতদরিদ্র ভূমিহীনদের এই আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় মাটি উচু না করায় এখন ১৪০টি পরিবারকে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে শনিবার (১৫ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি প্রবেশ করে আশ্রয়ণ প্রকল্পের রাস্তা,বসতঘর, রান্নাঘর ও মসজিদ প্লাবিত হয়েছে। মসজিদের সহ-সভাপতি আকরাম বলেন, দুপুরে আমি জোহরের নামাজের জন্য আজান দিয়েছি। আজান দেয়ার কিছু পরেই জোয়ারের পানি এসে মসজিদসহ পুরো আশ্রয়ণ প্রকল্পে বাড়িঘর ডুবে গেছে। ফলে আমরা নামাজও পড়তে পারিনি।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, জোয়ারের পানিতে ঘরের মেঝ হাটু পানিতে তলিয়ে যায়। তখন ঘরে থাকা সম্ভব হয় না। পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় পানি নেমে গেলে কাদা-পানির মধ্যে ফিরে এসে খেয়ে না খেয়ে দিনরাত পার করতে হয়।
তাদের অভিযোগ, বছরের পর বছর এমন দুর্ভোগ চললেও জেলা বা উপজেলা প্রশাসন স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি। তারা আরও বলেন, আমরা ভাত-কাপড় কিংবা কোনো ধরনের আর্থিক সহায়তা চান না। জোয়ারের পানির হাত থেকে বাঁচতে জরুরি ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্পের চার পাশে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা করা হউক। একই সাথে জরাজীর্ণ ঘরগুলো সংস্কার এবং যাতায়াতের জন্য একটি পাকা সড়ক নির্মাণেরও দাবি জানিয়েছেন।
কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. আবু হানিফ হাওলাদার জানান, উপজেলা প্রশাসন এই আশ্রয়ণ প্রকল্প তৈরির সময় প্রয়োজনের তুলনায় মাটি কম উচু কর ভূমিহীনদের ঘর নির্মাণ ও জমি বরাদ্দ দেয়া হয়েছিল। ফলে, জোয়ার হলেই পানি মানুষকে পানিবন্দি হয়ে থাকতে হচ্ছে। তাদের এই দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ ও একটি পাকা সড়ক নির্মাণসহ জরাজির্ণ হয়ে পড়া ঘরগুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। তা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বীথি জানান, মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর জোয়ারের পানিতে তলিয়ে যাবার বিষয়টি জানতে পেরে দ্রত সমস্য সমাধানে প্রকল্প গ্রহনের জন্য পিআইওকে নির্দেশ দিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শনের পর দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/আগস্ট ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ আগস্ট ২০২৬
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
-1.gif)








