E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

২০২৬ আগস্ট ১৬ ১৮:৪০:৪৭
ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জায়ায়াতের আমির (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, বাংলাদেশ খেলাফত মসলিশ ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি আজহারুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকগণসহ উপজেলার মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/আগস্ট ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test