E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’

২০২৬ আগস্ট ১৬ ১৯:০৪:৫৬
‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’

সালথা প্রতিনিধি : ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশে মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। এর মাধ্যমে তিনি শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে শিক্ষার সুযোগ আরও চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।

আজ রবিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বস নেমেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান অর্থবছরের বাজেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।

(এএন/এসপি/আগস্ট ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test